হাদীর আদর্শ বাঁচিয়ে রাখতে পুনর্গঠনের পথে এগোনোর আহ্বান

আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান ও শক্তিশালী সাংস্কৃতিক ভিত্তি গড়ার ওপর জোর

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির আদর্শকে ধারণ করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে এবং একটি শক্তিশালী কালচারাল ইস্ট্যাব্লিশমেন্ট গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আযাদির প্রশ্নে কোনো ধরনের আপোষ করা যাবে না এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থাকতে হবে। এই নীতিগত অবস্থানই হাদীর আদর্শকে বাঁচিয়ে রাখার প্রকৃত পথ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “কোনো কিছু ধ্বংস করে হাদী ভাইকে ধারণ করা যাবে না। আমাদের পথ ধ্বংসের নয়, আমাদের পথ পুনর্গঠনের।”

তিনি সবাইকে শান্ত থাকার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বশীল, শান্তিপূর্ণ ও গঠনমূলক পথেই শহিদ হাদির আদর্শ বাস্তবায়ন সম্ভব।