শহিদ হাদির জানাজার সময় পরিবর্তন, বেলা দুইটায় অনুষ্ঠিত হবে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শহিদ ওসমান হাদির নামাজে জানাজা

স্টাফ রিপোর্টার, ২০ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

শহিদ ওসমান হাদির নামাজে জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা দুইটায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে জানাজা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। পরবর্তীতে সময় পরিবর্তন করে বেলা দুইটায় জানাজা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নামাজে জানাজায় অংশগ্রহণ করতে আসা সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে না আনেন।

একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়েছে যে, জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।