স্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী -এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর নির্বাচনি সমন্বয়কারী ও বিএনপির সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, বগুড়ার জনগণ বরাবরই খালেদা জিয়ার প্রতি আস্থাশীল এবং তাঁকে আবারও সংসদে দেখতে চায়।
নেতাকর্মীরা আরও জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে বগুড়া-৭ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে তারা আশাবাদী।





