জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: সালাহ উদ্দিন আহমদ

গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে বিএনপি

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

ঢাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে । রোববার দুপুরে জাতীয় দৈনিক, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য দলের পক্ষ থেকে এ আহ্বান জানান।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর থেকে দেশে একটি “অপশক্তির উত্থান” দৃশ্যমান হয়েছে, যার স্বরূপ ও কর্মকাণ্ড সাম্প্রতিক সময়ে প্রকাশ পেয়েছে। তিনি বলেন, জাতীয় ঐক্য ধরে রাখা এখন সবচেয়ে জরুরি এবং এ ক্ষেত্রে সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি গণমাধ্যমের কাছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ।

বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা মুক্ত মতপ্রকাশ, সমালোচনামূলক সাংবাদিকতা এবং গণতান্ত্রিক পরিবেশের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু সমালোচনায় সীমাবদ্ধ নয়; ইতিবাচক কাজের প্রশংসাও গণমাধ্যমের দায়িত্বের অংশ। একই সঙ্গে তারা মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বক্তারা বলেন, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তারা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান—সমালোচনামূলক সাংবাদিকতাকে গণতন্ত্রের শক্তি হিসেবে গ্রহণ করতে হবে।

সভায় আরও বলা হয়, দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণমাধ্যমের স্বাধীনতা—এই তিনটি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগামী দিনে রাজনৈতিক নেতৃত্বের আচরণে বিনয়, সৌজন্য ও সহনশীলতার প্রতিফলন ঘটানো জরুরি বলেও মত দেন বক্তারা।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা ও অনলাইন মিডিয়ার সম্পাদক, নির্বাহী প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও সভায় অংশ নেন।