দেশ রক্ষার লড়াইয়ে পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন: শেখ রবিউল আলম রবি

নতুন ও অপরীক্ষিত শক্তির কর্তৃত্ববাদী চেষ্টায় রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে—মন্তব্য ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থীর

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা-১০ আসনের -এর মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। নতুন ও অপরীক্ষিত রাজনৈতিক শক্তি কর্তৃত্ববাদী শাসন কায়েমের চেষ্টা করছে, যা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে পারে একমাত্র পরীক্ষিত ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি।

রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির পুরাতন মিনাবাজার এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে -এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, “রাষ্ট্র আজ গভীর সংকটে। নতুন ও অপরীক্ষিত শক্তি কর্তৃত্ববাদী রাজনীতি কায়েমের চেষ্টা করছে। এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে পারে একমাত্র পরীক্ষিত ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি।”

তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশে অস্থিতিশীলতা ও রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা বাড়ছে। ধর্মের অপব্যবহার, তরুণদের বিভ্রান্ত করা এবং নৈকট্যভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আবারও কর্তৃত্ববাদ কায়েমের চেষ্টা চলছে।

বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি একটি দায়বদ্ধ ও অভিজ্ঞ রাজনৈতিক দল, যারা রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতি মোকাবিলায় নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। দেশের এই সংকটময় সময়ে বিএনপি ক্ষমতায় না এলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু আন্দোলন নয়—এখন জনগণের কাছে গিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন, অতীতের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে। ও -এর নেতৃত্বেই দেশ নিরাপদ ও গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এই নির্বাচনে জনগণের সমর্থনের মাধ্যমেই রাষ্ট্রকে সংকটমুক্ত করা সম্ভব।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।