স্টাফ রিপোর্টার, ২২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
নরসিংদীর রায়পুরায় বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার সকালে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা -এর কাছ থেকে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। তার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে রায়পুরায় বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।





