স্টাফ রিপোর্টার, ২২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব -এর আগমন উপলক্ষে আয়োজিতব্য গণ সংবর্ধনা অনুষ্ঠানকে সামনে রেখে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্ধারিত ভেন্যু পরিদর্শন করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য -সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নেতৃবৃন্দ রাজধানীর এলাকায় গিয়ে অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ ও দর্শক ব্যবস্থাপনা, যান চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় তাঁরা সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সফল আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নেতৃবৃন্দ জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই গণ সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
পরিদর্শনকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





