স্টাফ রিপোর্টার, ২৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান । তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন।
আগামীকাল বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি তাকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নিয়ে যাওয়া হবে, যেখানে বিএনপির পক্ষ থেকে একটি ঐতিহাসিক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। দলীয় সূত্র জানায়, এই সংবর্ধনায় অংশ নিতে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে। সংবর্ধনা শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান সেখান থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা চিকিৎসাধীন রয়েছেন। এরপর তিনি গুলশানে তার জন্য প্রস্তুত করা বাসভবনে অবস্থান করবেন।
এই মুহূর্তে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন। জানা গেছে, তারা এখান থেকেই আগামীকাল মিছিল সহকারে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজ রাতেই ঢাকায় অবস্থান করবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পল্টন ও গুলশানের বিএনপি কার্যালয় নতুন করে রং করা হয়েছে। পাশাপাশি পুরো রাজধানীজুড়ে তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো।
বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে ফেরার পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি -এর কবরে জিয়ারত করবেন। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত, জুলাই যোদ্ধাদের সঙ্গে খঙ্গু হাসপাতালে সাক্ষাৎসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
দলীয় নেতারা বলছেন, ১৭ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিএনপি ইতিহাসের অন্যতম বৃহৎ সংবর্ধনার আয়োজন করেছে। এই আগমনকে কেন্দ্র করে দলটির ভেতরে যে উচ্ছ্বাস ও প্রস্তুতি দেখা যাচ্ছে, তা আগামী দিনের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।





