স্টাফ রিপোর্টার, ২৬ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে আয়োজিত জনসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর (৩০০ ফিট সড়ক) ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সকল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ।
আজ শুক্রবার সকালে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক । তিনি নিজ হাতে বর্জ্য অপসারণ কাজে নেমে পড়েন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুরো এলাকা পরিষ্কারে নেতৃত্ব দেন।
এ সময় আমিনুল হক বলেন, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় নির্দেশনা দিয়ে থাকেন—বিএনপির প্রতিটি কার্যক্রম যেন মানুষের কল্যাণে হয়। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই দল এ ধরনের পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, বিএনপি কেবল রাজনৈতিক কর্মসূচিতেই সীমাবদ্ধ নয়; জনগণের দৈনন্দিন সমস্যা ও নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।





