শিরোনাম:ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা

মনোনয়ন যাচাই শেষে আশাবাদ ব্যক্ত, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার


স্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা-৯ সংসদীয় আসনে (বিএনপি)–এর মনোনীত প্রার্থী –এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় হাবিবুর রশিদ হাবিব মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, ঢাকা-৯ আসনের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। এই এলাকাতেই তার জন্ম, বেড়ে ওঠা এবং রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের দীর্ঘ সময় কেটেছে।

তিনি আরও বলেন, ঢাকা-৯ আসনের তৃণমূল থেকে শুরু করে সব স্তরের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। এলাকার মানুষের সমস্যা ও সেগুলোর সমাধানে কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায়, সে বিষয়ে তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায় থেকে যুক্ত রয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা-৯ আসনকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজয়-পরাজয়ের প্রসঙ্গ টেনে বিএনপি প্রার্থী বলেন, কে বিজয়ী হবে বা কে পরাজিত হবে—সেটিই মুখ্য নয়। যারা এই আসনে প্রার্থী হয়েছেন, সবাই ঢাকা-৯ কে ভালোবাসেন। সম্মিলিতভাবে এলাকাটিকে এগিয়ে নেওয়াই সবার মূল লক্ষ্য হওয়া উচিত।

আগামী দিনের রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের বিষয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে পরিকল্পনা নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চান, সেই লক্ষ্য বাস্তবায়নে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

এলাকায় দলীয় বিভক্তি রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রশিদ হাবিব বলেন, এ ধরনের প্রশ্ন এই প্রথম শুনেছেন তিনি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ শোনেননি বা নিজেও তেমন কিছু লক্ষ্য করেননি বলে জানান তিনি।

ট্যাগস: ঢাকা-৯, হাবিবুর রশিদ হাবিব, বিএনপি, মনোনয়নপত্র, জাতীয় নির্বাচন, রাজনীতি