সময়ে বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের পাশে তারেক রহমান

ইনজুরি ও আর্থিক সংকটে থাকা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক সহায়তা

Posted by:

on


স্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

২০২০ সালের অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী বাংলাদেশের অন্যতম পেসার –এর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন । দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে –এর বাসভবনে শাহীন আলমের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে শাহীন আলম ছিলেন পেস বোলিং বিভাগের অন্যতম ভরসা। তবে ইনজুরির কারণে নিয়মিত ক্রিকেটের বাইরে ছিটকে পড়েন তিনি। কুড়িগ্রামের এই ক্রিকেটার বর্তমানে বাবা-মায়ের অসুস্থতা ও পারিবারিক আর্থিক সংকটে ভুগছেন। পাশাপাশি চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো দল না পাওয়ায় তাঁর আয়ের পথও বন্ধ হয়ে যায়।

অনুদান হস্তান্তরের সময় আমিনুল হক বলেন, বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। তিনি বলেন, শাহীন আলমের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। তারেক রহমানের এই মানবিক উদ্যোগ শাহীন আলমকে আবার মাঠে ফেরার অনুপ্রেরণা দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল হক। তিনি বলেন, খেলোয়াড়দের কল্যাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। শাহীন আলমের মতো খেলোয়াড়দের বিষয়ে বাড়তি নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত শাহীন আলম তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সুস্থ হয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।