স্টাফ রিপোর্টার, ৪ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা-১৮ সংসদীয় আসনে (বিএনপি)–এর মনোনীত ধানের শীষের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাবেক ছাত্রনেতা ও সাবেক যুবনেতা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‘আলহামদুলিল্লাহ’ বলেন। তিনি জানান, নির্বাচন কমিশন ও প্রশাসনের এই সিদ্ধান্তে তিনি আশাবাদী।
এস এম জাহাঙ্গীর আরও বলেন, তিনি নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন এবং জনগণের কাছে গিয়ে তাঁদের সমর্থন ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান।





