স্টাফ রিপোর্টার | ০৫ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রাজধানী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সঙ্গে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার সন্ধ্যায় (০৫ জানুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি।
এছাড়া জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমনও এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে গণমাধ্যমের ভূমিকা, মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





