স্টাফ রিপোর্টার, ৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টেংরাখালী গ্রামে কচুয়া উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফারুক মাঝির পরিবারের কর্তনকৃত পাকা ধানে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন -এর নেতৃত্বে কচুয়া উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ বলেন, একজন মৃত নেতার পরিবারের ওপর এ ধরনের বর্বর হামলা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেন তারা।
এ ঘটনায় টেংরাখালী গ্রামসহ আশপাশের এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।





