স্টাফ রিপোর্টার, ৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি বিএনপির -এর গুলশান রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে এই আলোচনা শুরু করেন।
মতবিনিময় সভায় তারেক রহমান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পক্ষে মত দেন। তিনি বলেন, নির্বাচনী মাঠে নেতাকর্মীদের সংগঠিত ভূমিকা এবং ভোটারদের আস্থা অর্জনই হবে বিজয়ের মূল চাবিকাঠি।
এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব । দলীয় সূত্র জানায়, দুই দিনব্যাপী এই কাউন্সেলিংধর্মী আলোচনায় নির্বাচনী ক্যাম্পেইনে ভোটারদের কাছে কী ধরনের বার্তা পৌঁছানো হবে, মাঠপর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের কৌশল এবং সাংগঠনিক শক্তি কীভাবে কাজে লাগানো যায়—এসব বিষয় গুরুত্ব পাবে।
নেতাকর্মীরা জানান, আলোচনা সভাটি চারটি ভাগে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে প্রথম পর্ব শেষ হওয়ার পর বর্তমানে দ্বিতীয় পর্ব চলছে। আগামীকাল বুধবার সকাল ও বিকেলে আরও দুটি পর্বে এই মতবিনিময় সম্পন্ন হবে।
কার্যালয় এলাকায় উপস্থিত রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও। ছাত্রদল ও যুবদলের সভাপতিসহ একাধিক অঙ্গসংগঠনের নেতারা এই কাউন্সেলিং সভায় অংশ নিচ্ছেন।
এদিকে দুপুরের বিরতির পর নেতাকর্মীরা আবারও বৈঠকে অংশ নেওয়ায় এখনো সভার ভেতরের বিস্তারিত আলোচনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সন্ধ্যার দিকে কাউন্সেলিং শেষ হলে আলোচনার সারসংক্ষেপ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





