আইপিএল সম্প্রচার বয়কটের পক্ষে অবস্থান, বিএনপির সাধারণ সমর্থক হিসেবেই এসেছি

নতুন প্রজন্ম দেশের আত্মসম্মান ও খেলোয়াড়দের মর্যাদা নিয়ে সংবেদনশীল: আসিফ আকবর

স্টাফ রিপোর্টার, ৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা : কোনো পদ-পদবি বা নেতা হিসেবে নয়, বরং বিএনপির একজন সাধারণ সমর্থক এবং একজন সংগীতশিল্পী হিসেবেই তিনি বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছেন । তিনি বলেন, “আমি ডাই হার্ট বিএনপি ফ্যান। বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছি, জিয়া পরিবারের একজন অনুরক্ত—এই পরিচয়েই আমি এসেছি।”

শোকস্বাক্ষর শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ আকবর বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ ও সফরের স্মৃতি রয়েছে -র সঙ্গে। তাঁর স্নেহ, নির্দেশনা ও আদেশ-নির্দেশের স্মৃতিগুলো শোকবইয়ে লিখে কিছুটা হালকা হয়েছেন বলেও জানান তিনি।

আইপিএল সম্প্রচার প্রসঙ্গে তিনি বলেন, আইপিএল সম্প্রচার সরকারের সিদ্ধান্ত—এটা তিনি মানেন। তবে বাংলাদেশের তারকা ক্রিকেটার না থাকায় বাংলাদেশ অপমানিত ও ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। “মুস্তাফিজ নেই—এই বাস্তবতায় আমরা অপমানিত, ক্ষুদ্র ও ব্যথিত। তাই বাংলাদেশের মানুষের দাবি একটাই—এই পরিস্থিতিতে আইপিএল সম্প্রচার চলতে পারে না,” বলেন তিনি।

নতুন প্রজন্মের মনোভাব প্রসঙ্গে আসিফ আকবর বলেন, জুলাই বিপ্লবের পর একটি নতুন প্রজন্ম তৈরি হয়েছে—যাদের স্বপ্ন, শপথ ও চিন্তাভাবনা আলাদা। তারা দেশের আত্মসম্মান, মানুষের সম্মান, খেলোয়াড়দের মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অত্যন্ত সংবেদনশীল। এই জনমতই আইপিএল সম্প্রচার বয়কটের পক্ষে প্রতিফলিত হচ্ছে বলে তিনি মনে করেন এবং এতে নিজের পূর্ণ সমর্থনের কথা জানান।

বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত স্মৃতিচারণে তিনি বলেন, ২০১৭ ও ২০২4 সালের ৭ নভেম্বরের আগে তিনি তাঁর সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পেয়েছিলেন। “আমি জিজ্ঞেস করেছিলাম—এই অবস্থায় দেশে কী করবো? ম্যাডাম বলেছিলেন—তোমার কাজ গান গাওয়া। রাজনীতি নেতারা করবে, তুমি গান গাও। আমি সেই নির্দেশই মেনে চলছি,” বলেন আসিফ আকবর।

তিনি আরও জানান, কারাবন্দি অবস্থায়ও চিকিৎসকদের মাধ্যমে দু’জনের খোঁজখবর আদান-প্রদান হতো। ২০২৪ সালের ৭ নভেম্বরের ফোনালাপেও বেগম খালেদা জিয়া তাঁকে নিজের কাজেই থাকার নির্দেশ দেন—সেই নির্দেশই তিনি অনুসরণ করছেন বলে জানান।

উল্লেখ্য, আসিফ আকবর একজন কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি -এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।