স্টাফ রিপোর্টার, ৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা : হঠাৎ করে বাজারে এলপি গ্যাসের সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগের বিষয়ে সরকার কারসাজির বিষয়টি স্বীকার করেছে। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা জানান, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে এলপিজির দাম বাড়িয়েছে। এ বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।
তিনি বলেন, “এলপিজি ব্যবসায়ীরা আশা করেছিল দাম বাড়বে। সেই প্রত্যাশা থেকেই কারসাজি করা হয়েছে। আমরা মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছি—প্রত্যেক জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিষয়টি তদারকি করতে।” সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।
বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংকট প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, এটি সরবরাহ ঘাটতির কারণে নয়। শীতকালে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হয়েছে। “বিদেশে শীতকালে গ্যাস পাইপলাইন গরম রাখার ব্যবস্থা থাকে, আমাদের সেই প্রযুক্তি নেই। তবে আমরা যে পরিমাণ এলএনজি আমদানির কথা, তার চেয়েও বেশি আনছি,” বলেন তিনি।
এদিকে ক্রিকেটার -কে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়ালেও অর্থনৈতিক সম্পর্ক এতে প্রভাবিত হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ।
অর্থ উপদেষ্টা বলেন, “অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত উভয় দেশই বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেয়। আলোচনার মাধ্যমেই যেকোনো সংকটের সমাধান হবে। এই টানাপড়েন অর্থ-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে না।”
সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জ্বালানি ও অর্থ উপদেষ্টা উভয়েই জানান, এলপিজি বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানো হবে এবং ভোক্তাদের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।





