স্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। বুধবার দুপুর ২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে বিএনপি মহাসচিব -এর হাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হন মীর আরশাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ , বিএনপি কনটেন্ট ক্রিয়েটর ডক্টর সাইমুম পারভেজ, এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আলোচনা চলাকালীন গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন মীর আরশাদুল হক। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মীর আরশাদুল হক কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর এনসিপির একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি।





