“যাহা লাউ তাহাই কদু—ছাত্র সংসদে লীগই শিবিরের দ্বারা পুনর্বাসিত” — ডাঃ আউয়াল

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, ৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা -এর রুহের মাগফেরাত কামনায় অস্বচ্ছল, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং -এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আউয়াল বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছি। তিনি সমগ্র বাংলাদেশকে নিজের পরিবার মনে করতেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র ৩৯ দিনের মাথায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর তার সাহসী ও মানবিক নেতৃত্বের কারণেই দেশের মানুষ ত্রাণ সহায়তা পেয়েছিল। নিজের সন্তান অস্ট্রেলিয়ায় পিৎজা ডেলিভারির কাজ করলেও বাংলাদেশের মানুষকে কষ্ট করতে দেননি তিনি।”

তিনি আরও বলেন, “একটি ইসলামিক ছাত্র সংসদ সংগঠন মুনাফেকি চরিত্রের রাজনীতি করছে। যাহা লাউ তাহাই কদু—এই অবস্থাই দাঁড়িয়েছে। ছাত্র সংসদগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ শিবিরের দ্বারা পুনর্বাসন ঘটানো হচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য সম্পাদক ডাঃ মিজান রহমান, শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডাঃ রেজওয়ান তাহসিন সীমান্ত, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আমিনুর রহমান রনি, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডাঃ শাকিল ও সাধারণ সম্পাদক ডাঃ মোস্তাকিম, শেবাচিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আবু তালহা ফয়সাল, সহ-সভাপতি ডাঃ ফিরোজ, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডাঃ সাব্বির আহমেদ, ডাঃ আশরাফুল আলম প্রিন্স, ডাঃ সাব্বির শরীফ শাকিল, ডাঃ শাওন সিকদার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডাঃ জাকারিয়া পারভেজসহ ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আবু সুফিয়ান রোহান, আশরাফুল আসাদ, সাগর, রুবেল ও রাফি।