স্টাফ রিপোর্টার, ৯ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা, ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার): গতকাল সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে -এর একটি যৌথ অভিযান দল রাজধানীর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শাহজাদী নামের এক নারী মাদক ব্যবসায়ীকে তার তিন সহযোগী—বেলী, ইসলাম ও রনিসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তল এমুনিশন ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদান করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।





