তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু হবে সিলেট থেকে

বাবা-মায়ের মতো সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী সফর শুরু করবেন বিএনপির চেয়ারম্যান

Posted by:

on

স্টাফ রিপোর্টার
১০ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে। দুই–এক দিনের মধ্যে তার সফর সূচি চূড়ান্ত করা হবে।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত মা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর পথ অনুসরণ করে সিলেট থেকে নির্বাচনের মাঠে নামছেন।

১৭ বছর পর দেশে ফিরে এটি হবে তার ঢাকার বাইরে সফর। এর আগে ইলেকশন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের চার দিনের সফর স্থগিত করেছিলেন তিনি।

তবে তারেক রহমান নিজের প্রথম নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে লড়বেন। দলীয় সূত্র বলেছে, নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণায় তার সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।