স্টাফ রিপোর্টার, ১১ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে যেকোনো অংকের কর ও মোষক বিকাশের অনলাইন মার্চেন্ট ওয়ালেট ব্যবহার করে পরিশোধ করা যাবে।
রোববার দুপুরে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে নতুন এই পদ্ধতির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, “এর মাধ্যমে কর পরিশোধ প্রক্রিয়ায় ঝামেলা কমবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সবচেয়ে বড় সুবিধা হল, এটি রিয়েল টাইম, নির্ভুল এবং টাকা পয়সা ক্যারি করার ঝুঁকি কমাবে।”
চেয়ারম্যান আরও জানান, “সব ট্রানজেকশন রেকর্ডেড হওয়ার কারণে মানুষজন ট্যাক্স ফাঁকি দিতে পারবে না। ভবিষ্যতে সব অর্থনৈতিক লেনদেন ডিজিটাল করা হবে। আমরা চাই সবগুলো পেমেন্ট ডিজিটাল হোক। আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে করা হবে।”
এই উদ্যোগের ফলে কর ব্যবস্থার সহজলভ্যতা বৃদ্ধি পাবে এবং প্রযুক্তি নির্ভরতার মাধ্যমে প্রক্রিয়ার আরও দক্ষতা নিশ্চিত হবে। বিকাশের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ১০০ কোটি টাকা পেমেন্ট হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বাংলাদেশের কর ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।





