স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর তেজতুরী বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে (ডিবি)। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—জিন্নাত (২৪), মোঃ বিল্লাল, আব্দুল কাদির (২৮) ও মোঃ রিয়াজ (৩১)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়াস্থ হোটেল সুপার স্টারের পাশের একটি গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোঃ আজিজুর রহমান মোসাব্বির (৪৪)-কে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এতে মোসাব্বিরসহ আরও একজন গুলিবিদ্ধ হন।
ঘটনার পর আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত সুফিয়ান বেপারী মাসুদ (৪০)-কে উন্নত চিকিৎসার জন্য -এ পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে -য় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।
ডিবি সূত্র জানায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য পর্যালোচনার মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। এরপর শনিবার (১০ জানুয়ারি) ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুই শ্যুটারের একজন জিন্নাত, মূল সমন্বয়কারী মোঃ বিল্লাল, ঘটনার পর আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির এবং ঘটনার আগের দিন ঘটনাস্থল রেকি করা মোঃ রিয়াজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত নম্বরবিহীন একটি মোটরসাইকেল ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে -এ আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে ডিবির তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস শনাক্ত ও উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





