স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩০টি আসনে প্রার্থী উঠবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে এ তথ্য গণমাধ্যমকে জানান।
আসিফ মাহমুদ বলেন, এনসিপি ১১ দলের নির্বাচনী সমঝোতা জোটের অংশ হিসেবে এই ৩০টি আসনে লড়াই করবে এবং দলের সিদ্ধান্তকে নেতাকর্মীরা ইতিবাচকভাবে গ্রহন করেছেন। জনস্বার্থ ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় জোটের হয়ে এসব আসনে অংশ নেওয়ার ভিত্তি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে বিভিন্ন সংবাদে এনসিপি পারে ৩০টি আসনেই লড়াই করবে এমনটাই জানানো হয়েছে এবং দলীয় সিদ্ধান্তকে জোট মানতে নেতৃত্ব ও কর্মীরা রাজি হয়েছে।





