মানিকগঞ্জ সদর হাসপাতালে আনসার সদস্যদের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

মধ্যরাতে স্বামীকে আলাদা রেখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ, দুই আনসার সদস্য আটক

ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

রোববার মধ্যরাতে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি থেকে নিজের অটোভ্যানে করে সদর উপজেলায় এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বাসস্ট্যান্ড এলাকায় অটোভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার কথা ভেবে তারা -এর সামনে অবস্থান নেন।

এ সময় হাসপাতালের গেইটে দায়িত্বরত শাহাদাত হোসেন ও আবু সাঈদ নামে দুই আনসার সদস্য তাদের জিজ্ঞাসাবাদের কথা বলে স্বামীকে নিচতলায় রেখে দেন। পরে গৃহবধূকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী জানান, “আমাদের দুজনকে আলাদা করে ফেলে। ওরা আমার স্বামীকে নিচে রেখে আমাকে দোতলায় নিয়ে যায়। সেখানে আমাকে ভয় দেখিয়ে অনেক কিছু করে, পরে ধর্ষণ করে।”

ঘটনার পরপরই রাতেই ভুক্তভোগী নারী সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে। ভুক্তভোগী নারী অভিযুক্তদের শনাক্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে।

সদর হাসপাতালে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই আনসার সদস্য বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন এবং দ্রুতই এ ঘটনায় মামলা দায়ের করা হবে।