ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে জার্মানির কারিগরি সহযোগিতা চাইলেন জামায়েত আমির

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে টেকসই গণতন্ত্র ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব

স্টাফ রিপোর্টার | ১৩ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির কারিগরি সহযোগিতা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়েত আমিরের কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা ও প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করা সম্ভব।

বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে সুদৃঢ় করার প্রয়োজনীয়তা নিয়ে উভয়পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়।

এ সময় ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।