স্টাফ রিপোর্টার, ১৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা (২০২৫–২৬ শিক্ষাবর্ষ)-এ জাতীয় মেধায় প্রথম স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
রাজধানীর গুলশানস্থ চেয়ারপার্সন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার প্রদান করা হয়। এ সময় তারেক রহমান জাহাঙ্গীর আলম শান্তকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেন।
তারেক রহমান বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত এই সাফল্য দেশের জন্য গর্বের। মেধাবী শিক্ষার্থীদের সম্মান ও উৎসাহ প্রদান করা হলে তারা আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে জাহাঙ্গীর আলম শান্ত দেশের শিক্ষা অঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।





