এলপিজি আমদানিতে সরবরাহ সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সর্বোচ্চ চেষ্টা প্রয়োজন: বিইআরসি চেয়ারম্যান

সাপ্লাই সাইড চ্যালেঞ্জ মোকাবিলায় জানুয়ারি-ফেব্রুয়ারিতে সর্বাধিক এলপিজি সরবরাহ নিশ্চিত করার আহ্বান

স্টাফ রিপোর্টার | ১৫জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি


বিপণন ও এলপিজি বাজারে চলমান রেগুলেটরি চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে এলপিজি আমদানিতে সরবরাহ সমস্যা দেখা দিচ্ছে। ইরান থেকে জ্বালানি এখন আর আসছে না, ফলে বড় পারচেজারদের সুযোগ বেশি, ছোটরা কম পাচ্ছে।”

চেয়ারম্যান বিস্তারিত তুলে ধরে বলেন, “গত চার বছরে এলপিজি আমদানি হয়েছে—২০২২ সালে প্রায় 12 লাখ 90 হাজার টন, ২০২৩ সালে 12 লাখ 80 হাজার টন, ২০২৪ সালে 16 লাখ 10 হাজার টন এবং ২০২৫ সালে 14 লাখ 65 হাজার টন। বিশেষ করে অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরের তুলনায় ২০২৫ সালে আমদানি ১ লাখ ৬৩ হাজার টন কম হয়েছে।”

তিনি আরও জানান, “নভেম্বর ১৮ তারিখে একটি জাহাজ ২০ হাজার টন এলপিজি চট্টগ্রাম বন্দরের কাছে এসে ফিরে গিয়েছে। যারা সিলিন্ডার আছে কিন্তু ইমপোর্ট করেননি, তারা রিফিল করেছেন। আর যারা ইমপোর্ট করেছেন, তারা বিতরণ করেছেন। মূল সমস্যা এখন সাপ্লাই সাইডে।”

চেয়ারম্যান বলেন, “আমরা লোহাবের সদস্য ও আমদানিকারকদের সঙ্গে বসেছি এবং জানুয়ারি মাসে যাদের টার্ম এগ্রিমেন্ট আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে স্পট পারচেস বা অতিরিক্ত সরবরাহ আনা সম্ভব হতে পারে। আমাদের লক্ষ্য হলো জানুয়ারি মাসে ১ লাখ ৫০ হাজার টন এবং ফেব্রুয়ারি মাসে যথাযথ ডেলিভারি নিশ্চিত করা, যাতে রমজান মাসে কোনো সমস্যা না থাকে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি ব্যবসায়ীরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন, কারণ এই ব্যবসায় তারা থাকবেন এবং জনগণের সুবিধার দিকে লক্ষ্য রাখতে হবে।”