স্টাফ রিপোর্টার | ১৫জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
নাহিদ ইসলাম বলেন, “জোটের ব্যাপারে আগে দায়িত্বশীলরা বলেছিলেন যে এ ব্যাপারে আমি মন্তব্য করব না। আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং সময় নিচ্ছি যাতে জোট প্রক্রিয়াটি অটুট থাকে। এই জোট শুধুমাত্র আসন সমঝোতার জন্য নয়, এর রাজনৈতিক গুরুত্বও রয়েছে। দেশবাসী এবং সবাই এটি বুঝতে পারছে।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। আমাদের এজেন্ডা—সংস্কার, দুর্নীতি বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা—এই সবকিছুকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। সবাইকে সহযোগিতা করতে হবে এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করতে হবে।”
নাহিদ ইসলাম বলেন, “জোট প্রক্রিয়াটি খুব অল্প সময়ের মধ্যে নতুন দিকে যাচ্ছে। কিছু মতভিন্নতা থাকলেও আমরা আলোচনার মাধ্যমে তা সমাধান করছি। শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব এই জোট অটুট রাখতে। যদি কারো ভিন্নতা থাকে, তবুও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে।”
তিনি আরও উল্লেখ করেন, “যারা জোটের প্রার্থী হবে, পুরো বাংলাদেশে ৩০০ আসনে আমাদের জোটের প্রার্থীই অংশ নেবে। বৃহত্তর স্বার্থে, জোটের মনোনীত প্রার্থীকে প্রত্যেক দল সহযোগিতা করবে। আমাদের প্রত্যাশা, এই সহযোগিতার মাধ্যমে নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।”




