স্টাফ রিপোর্টার, ১৫ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার টকিপুরা আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী–৫ (রায়পুরা) আসনে (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আলহাজ ডা. মোঃ মহসীন ভূঁইয়া, বিডিএস (ঢাকা), পিএইচডি (জাপান)। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জনাব ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।





