স্টাফ রিপোর্টার, ১৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশের পলিসি লেভেলে প্রথমবার বক্তব্য রাখতে এসে জাইমা রহমান বলেন, “আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবে আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত।”
তিনি আরও বলেন, “আমরা সবাই ভিন্ন, আমাদের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আলাদা। তবু আমরা একসাথে বসে আলোচনা করছি কারণ আমরা সবাই দেশের জন্য ভাবছি। একের পর এক শুনছি—এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।”
তিনি তার আগে বক্তব্য রাখার জন্য প্যানেলিস্টদেরও ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। আমি আজ এখানে দাঁড়িয়ে ভিন্ন অনুভূতি ও আবেগ নিয়ে শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে এসেছি।”
জাইমা রহমানের বক্তব্যে দেশের মানুষের জন্য সচেতনতা এবং পলিসি লেভেলে সক্রিয় অবদানের গুরুত্ব স্পষ্টভাবে ফুটে ওঠে।





