‘
স্টাফ রিপোর্টার | ২২ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ তাদের নির্বাচনী যাত্রা শুরু করেছে। এই যাত্রার অংশ হিসেবে শহীদ সহবার এবং শেরে বাংলার কবর জিয়ারত করা হয়েছে। শেরে বাংলা, কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারী প্রথা উচ্ছেদে নেতৃত্ব দিয়েছিলেন। এই কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের নির্বাচনী যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, তাদের অন্যতম এজেন্ডা হলো শহীদ উসমান হাদির বিচার নিশ্চিত করা। কবর জিয়ারতের পর তারা ঢাকা–৮ আসনের জন্য ‘মার্চ ফর জাস্টিস’ পরিচালনা করবেন, যা মতিঝিল পর্যন্ত হবে।
তিনি আরও বলেন, তাদের গঠিত জোটের নাম ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’, যার মধ্যে জামায়াত ইসলামি, এনসিপি, খেলাফত মজলিসসহ আরও অন্যান্য ১০টি দল রয়েছে। এই জোটের মাধ্যমে গণভোটে হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য।
জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচনী যাত্রার মাধ্যমে জনগণের কাছে তাদের রাজনৈতিক এজেন্ডা ও সমর্থন তুলে ধরবে এবং শহীদদের ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে কর্মসূচি চালাবে।
বক্তব্য দেন এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী।





