দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু, এটি প্রতিষ্ঠান ও জনবিশ্বাস ভেঙে দেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

কারা সদস্যরা কোনো গোষ্ঠীর রক্ষক নন, জনকল্যাণই তাদের একমাত্র দায়িত্ব

স্টাফ রিপোর্টার,২৭ জানুয়ারি ২০২৬| নিউজ চ্যানেল বিডি

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তাহলে সে শুধু আইন ভঙ্গ করে না, একই সঙ্গে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে।

তিনি বলেন, কারা বিভাগের কোনো সদস্য কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নন। তারা রাষ্ট্রের নিরীহ জনগণের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। জনগণের কল্যাণই তাদের একমাত্র ব্রত হওয়া উচিত।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কারা সদস্যরা কারো ব্যক্তিগত বা রাজনৈতিক কর্মচারী নন। তারা সরকারের কর্মচারী এবং জনকল্যাণমূলক দায়িত্ব পালন করাই তাদের প্রধান কাজ।

বক্তব্যের শেষাংশে তিনি ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুন্দর কর্মজীবন কামনা করেন।