ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ এবং সুরক্ষিত

সিসি ক্যামেরা, ড্রোন, বডি ক্যামেরা ও স্ট্রাইকিং ফোর্স নিয়ে ভোটিং সেন্টার নিরাপত্তা নিশ্চিত

স্টাফ রিপোর্টার, ২৮জানুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

জাতীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনকে কেন্দ্র করে কোন রকম ঘাটতি নেই এবং সকল কেন্দ্রে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, “মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল কোথায় কোন ঘাটতি রয়েছে তা খুঁজে বের করা এবং প্রয়োজনে সমন্বয় করা। কিন্তু এখানে এসে দেখেছি, তাদের প্রস্তুতি আমাদের প্রত্যাশার তুলনায় অনেক ভালো।”

তিনি বলেন, প্রতিটি ভোটিং সেন্টারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সিসি ক্যামেরা, ড্রোন, বডি ক্যামেরা এবং ডগ স্কোয়াড থাকবে। প্রতিটি কেন্দ্রে প্রায় 10 জন আনমড থাকবেন, যার মধ্যে ৬ জন পুরুষ এবং ৪ জন মহিলা। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এবং মোবাইল টিম থেকে স্ট্রাইকিং ফোর্স থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অন্য নির্বাচনগুলোর সঙ্গে তুলনা করলে এবারের প্রস্তুতি আরও ভালো। নির্বাচনের সঙ্গে যারা জড়িত, সবাই সতর্ক ও সৎ। এখানে কোনো রাজনৈতিক দলের দোষের বিষয় নেই; সবাই নির্বাচনের জন্য প্রস্তুত।”

তিনি মন্তব্য করেন যে এই পর্যবেক্ষণ ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং বর্তমান নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেওয়া।