স্টাফ রিপোর্টার, ৩০ জানুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম আসন্ন নির্বাচনে শাপলাকলি মার্কায় ভোট প্রার্থনা করেছেন। তিনি বলেন, তিনি এই এলাকার সন্তান এবং স্থানীয় মানুষের উন্নয়নে কাজ করতে চান।
নাহিদ ইসলাম জানান, তার বাড়ি বেড়ায়েত বাড্ডা এবং তিনি বনশ্রী এলাকায় বড় হয়েছেন। তিনি দাবি করেন, দেশ ও এলাকার সংস্কারের লক্ষ্যে ১১ দল ঐক্যবদ্ধ হয়েছে। তার ভাষায়, অতীতে যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি হয়েছে, তা আর চলতে দেওয়া হবে না।
তিনি বলেন, ভূমিদস্যু, ঋণখেলাপি ও অসৎ ব্যক্তিদের সংসদে দেখতে চান না তারা। বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
এলাকার সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গ্যাস সংকট, রাস্তাঘাটের বেহাল অবস্থা, চাঁদাবাজি ও মাদকের বিস্তার বড় চ্যালেঞ্জ। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
আইনশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, থানায় সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক প্রভাবে অপরাধীদের আশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে। তিনি জানান, এবারের নির্বাচনে দুটি ভোট থাকবে, একটি গণভোট এবং একটি প্রতীকে ভোট। গণভোটে ‘হ্যাঁ’ এবং প্রতীকে শাপলাকলিতে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, নতুন দল ও নতুন জোটকে সুযোগ দিয়ে পরিবর্তন আনার সময় এসেছে। জয়ী হলে সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
সভা শেষে তিনি ১১ দল ও শাপলাকলি মার্কার পক্ষে দোয়া কামনা করেন।





