স্টাফ রিপোর্ট,৩ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
জামাতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গতকাল তিনি মুক্তিযুদ্ধের শুরু ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একটি বক্তব্য প্রদান করেছিলেন। তিনি অভিযোগ করেন, কিছু মিডিয়া ইচ্ছাকৃতভাবে তার বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করছে, যা তার ব্যক্তিত্ব ও চরিত্রহানি ঘটাচ্ছে।
তিনি বলেন, “কিছু পত্রিকা ইচ্ছাকৃতভাবে লেখা হয়, আবার কিছু প্রতিবাদমূলকভাবে প্রকাশিত হয়। তবে মিডিয়ার দায়িত্ব হলো জাতির দর্পণ হিসেবে সঠিক তথ্য পরিবেশন করা।”
শফিকুর রহমান সকল মিডিয়ার প্রতি বিনয়ী অনুরোধ জানিয়ে বলেন, “যা আমি বলব, তা হুবহু প্রকাশ করুন। আমার বক্তব্যকে মনের কল্পনা বা অতিরঞ্জিতভাবে প্রকাশ করবেন না। যদি কেউ আমার বক্তব্যকে পরিবর্তিত করে প্রচার করে, তাহলে সেটা আমার উপর অন্যায় হবে।”
তিনি আরও বলেন, “যদি আমার বক্তব্য পছন্দ না হয়, প্রকাশ না করলেও চলে। কিন্তু প্রচার করতে হলে আমার কথাগুলো ঠিক যেমন বলেছি, হুবহু সেইভাবে প্রচার করতে হবে।”





