স্টাফ রিপোর্টার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকার বাসিন্দাদের নানা সমস্যা শুনে সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যাশার কথা জানিয়েছেন । বুধবার বিকেলে হাতিঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন।
অনুষ্ঠানে তিন এলাকার বাসিন্দারা তাদের দৈনন্দিন সমস্যা তুলে ধরেন। বক্তব্যে জুবাইদা রহমান বলেন, আপনারা সময় নিয়ে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা আরও শুনব, আরও জানব। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কীভাবে পরিকল্পিতভাবে সমস্যার সমাধান করা যায়, সেটাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, একটি সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমভিত্তিক রাষ্ট্র গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, তাদের রাজনীতি পরিকল্পনার রাজনীতি। এখানে ব্যক্তির আগে দল, দলের আগে দেশ, ক্ষমতার আগে জনগণকে গুরুত্ব দেওয়া হয়। শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, সুবিচার এবং সমান সুযোগ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
মতবিনিময় সভায় বিভিন্ন পেশার মানুষের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কড়াইল, ভাষানটেক ও সাততলা থেকে আসা নারীদের পাশাপাশি পোশাক শ্রমিক ও পরিবহন শ্রমিকদের বক্তব্যে এলাকার বাস্তব চিত্র উঠে এসেছে। সমস্যাগুলো অনেক, তবে সুষ্ঠু পরিকল্পনা থাকলে সমাধান সম্ভব।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , , সহ বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।
হাতিঝিল অ্যাম্ফিথিয়েটারের উন্মুক্ত গ্যালারিতে আয়োজিত এই সভায় রিকশাচালক, বাসচালক, পোশাক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা রাস্তা-ঘাটের উন্নয়ন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, খেলার মাঠ, হাসপাতাল, ডে-কেয়ার সেন্টার, নারী শ্রমিকদের নিরাপত্তা, যানজট নিরসন, বস্তিবাসীদের পুনর্বাসন এবং গণপরিবহনে লাইসেন্স প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধের দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।





