স্টাফ রিপোর্টার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আরও ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে । বুধবার ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে এই ডলার সংগ্রহ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, নিলামে প্রতি ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা। এর মাধ্যমে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে প্রায় ৩৮৯ দশমিক ৫০ মিলিয়ন ডলারে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় ছাড়িয়েছে ৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক ধারার কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে, যা কেন্দ্রীয় ব্যাংককে এভাবে রিজার্ভ শক্তিশালী করার সুযোগ দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত ডলার কিনে বাজারে অপ্রয়োজনীয় অস্থিরতা ঠেকানো এবং বিনিময় হারকে নিয়ন্ত্রণে রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।





