বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: দেশ পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি আজ থেকে ৪৭ বছর আগে দেশ এবং জনগণের প্রয়োজনে বাংলাদেশ…

স্টাফ রিপোর্টার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আজ থেকে ৪৭ বছর আগে দেশ এবং জনগণের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর দেশে আবারও স্বৈরাচারের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয় এবং জনগণের রায়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে তৃতীয়বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর তিনি অর্থনীতিকে বাংলাদেশকে এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদী শাসনের দেড় দশকের বেশি সময় জনগণের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের অধিষ্ঠার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্রে পরিণত করার পালা এখন।”

তিনি আরও বলেন, বিএনপি দেশের বিভিন্ন সেক্টরের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তরুণদের, নারীদের, কৃষক ও শ্রমিকদের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য পরিকল্পনা রয়েছে।

নেতা বলেন, “রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন সামাজিক উন্নয়ন, টেকশই রাষ্ট্রক্ষমতা, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, সংস্কৃতি ও সংতির মান উন্নয়ন—এসব আমাদের পাঁচটি স্তম্ভ।”

তিনি উল্লেখ করেন, “গণতন্ত্র ও জাতি গঠনে ৩১ দফা এবং জুলাই সনদের বাস্তবায়ন অপরিহার্য। ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ যে প্রতিরোধ দেখিয়েছে, সেটি আমাদের পথ নির্দেশ করছে।”

শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে শহীদদের স্মৃতি সংরক্ষণ করা হবে। বিএনপি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে গণঅভ্যুত্থান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের ঐতিহ্য ধারণকারী একমাত্র দল।