স্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে এবং এ বিষয়ে সরকারের অবস্থান ও বার্তা স্পষ্ট বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। রোববার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইসি সানাউল্লাহ বলেন, “যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যৌথ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। মেসেজ একদম ক্লিয়ার—আইনের বাইরে কেউ থাকবে না।”
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নিয়মিত বৈঠক করছে এবং মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার।





