আওয়ামী লীগের বিদেশি তৎপরতা অন্তর্বর্তী সরকারের নজরদারিতে রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে, দেশে কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের বিদেশি তৎপরতা অন্তর্বর্তী সরকারের নজরদারিতে রয়েছে।১০…

Posted by:

on

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে, দেশে কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের বিদেশি তৎপরতা অন্তর্বর্তী সরকারের নজরদারিতে রয়েছে।
১০ আগস্ট (২০২৫) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যে আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে এবং তারা দেশজুড়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে কিনা।
এ প্রসঙ্গে শফিকুল আলম ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপন সংক্রান্ত বিবিসির একটি প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করেন এবং বলেন, “আপনারা জানেন, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। তারা বাইরে কী করছে, আমরা অবশ্যই মনিটরিং করছি।”
এই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমানও উপস্থিত ছিলেন।