আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে অংশ নেবে বিএনপি – হুমায়ুন কবীর

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক, ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ

ঢাকা, ২ অক্টোবর ২০২৫:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবীর বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, এ নিয়ে কোনো শঙ্কা নেই। আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন। আশা করছি ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “নিউইয়র্কে এনসিপির উপর হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারো প্রমাণ করেছে যে তারা একটি সন্ত্রাসী সংগঠন।”


হুমায়ুন কবীর
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, তারেক রহমান