আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণ, এক যুবক আটক

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | শনিবার, রাত ১১:৩০ | ঢাকা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এ সময় ধাওয়া দিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, “কতিপয় দুষ্কৃতিকারী ভবনের…

ছবি সংগ্রহীত

Posted by:

on

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | শনিবার, রাত ১১:৩০ | ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এ সময় ধাওয়া দিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, “কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সাদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দ শোনার পর টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে।”

ডিসি ইবনে মিজান আরও জানান, প্রাথমিকভাবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা না গেলেও তার দেওয়া তথ্যে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। “আমরা বিষয়টি কঠোরভাবে দেখছি। এটি সম্ভবত একটি বিচ্ছিন্ন ঘটনা, আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

আটক যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে যাচাই-বাছাই চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।”

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “আমাদের অফিসে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় আনসার ও পুলিশ সদস্যরা এক যুবককে ধরে ফেলে।”