ইউনূস: পূর্ব জেরুজালেম রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। ইউনূস বলেন, “আমি সবসময়…

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।
ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে নেওয়া।

Posted by:

on

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

ইউনূস বলেন, “আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি। কিন্তু আজ আমাকে ভয়ংকর কিছু সতর্কবার্তা দিতে হচ্ছে। চরম জাতীয়তাবাদ, ক্ষতিকর ভূরাজনীতি এবং মানবিক দুর্ভোগের প্রতি ঔদাসীন্য আমাদের বহু দশকের পরিশ্রমে অর্জিত অগ্রগতি ধ্বংস করছে।”

তিনি গাজার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, শিশুদের না খেয়ে অকাল মৃত্যু হচ্ছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল-স্কুলসহ গোটা জনপদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের পর্যবেক্ষণের সাথে একমত পোষণ করে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের চোখের সামনে নির্বিচারে গণহত্যা সংঘটিত হচ্ছে। অথচ মানবজাতির পক্ষ থেকে এর অবসানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না। ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস এ ব্যর্থতাকে ক্ষমা করবে না।”