স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ ইরানে পাঠানোর জন্য জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে আজ এই সহায়তা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই সহায়তা ইরানে পাঠানো হবে।





