শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর বিএলএস স্কুলে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
আমিনুল হক বলেন,
গত ১৭ বছরে জনগণ যেমন জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, উর্দুভাষী জনগোষ্ঠীও তার বাইরে নয়।
যারা ক্ষমতায় ছিল তারা কখনো এসে খোঁজ নেননি—উর্দুভাষীরা কেমন আছেন।
বিএনপি সরকারে এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে।
তিনি জোর দিয়ে বলেন, “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল।”
একইদিন সকালে রাজধানীর জিয়া উদ্যান লেকে অনুষ্ঠিত জিয়া সুইমিং কার্নিভাল সিজন-১ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আমিনুল হক। এছাড়া তিনি পল্লবীতে আলেম-ওলামাদের সঙ্গে বৈঠকও করেন।





