স্পোর্টস ডেস্ক | নিউজ চ্যানেল বিডি
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে মারা গেছেন। কলম্বোতে তিনি সম্ভাব্য হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ও বিশ্বস্ত ক্রীড়া ওয়েবসাইট ESPNcricinfo।
ম্যাচ চলাকালীন সময়ে ছেলের পারফরম্যান্স দেখছিলেন সুরঙ্গা। জানা গেছে ছেলে এক ওভারে ৩২ রান দিলে বুকে চাপ অনুভব করেন তার বাবা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন খেলা শেষে দলের ম্যানেজার দুনিথকে বাবার মৃত্যুর সংবাদ দেন।
সুরঙ্গা ভেল্লালাগে নিজেও স্থানীয় পর্যায়ে ক্রিকেট খেলেছেন। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রিন্স অব ওয়েলস কলেজ ক্রিকেট দলে তিনি অধিনায়কত্ব করেছিলেন।
মাত্র ২২ বছর বয়সেই শ্রীলঙ্কা দলে জায়গা করে নেওয়া দুনিথ ভেল্লালাগে দেশের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচিত। বাবার অকাল মৃত্যু তাই লঙ্কান ক্রিকেটে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে অবশ্য শ্রীলঙ্কা জয় পেয়েছে। কিন্তু এই জয়ও ভেল্লালাগে পরিবারের জন্য ম্লান হয়ে গেছে শোকের ছায়ায়।
দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে অকাল প্রয়াণে
নিউজ চ্যানেল বেটির পক্ষ থেকে শোক জানাচ্ছি।
#SriLanka_cricket #news #Asiacup25





