স্টাফ রিপোর্টার, ২৪ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল ২৩ নভেম্বর ২০২৫ রবিবার রাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।





