স্টাফ রিপোর্টার | ১৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
কক্সবাজার: প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রীর চালানো গাড়ির সামনের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গাড়িতে আরও ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনরায় নিজেই গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে রওনা হন।
সফরকালে সড়কের দুই পাশে হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী অবস্থান নেন। তারা প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে, হাত নেড়ে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।
শনিবার সকালে একদিনের সফরে পর্যটননগরী কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।





