দেশে ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। তবে এখন পর্যন্ত তার পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
দলীয় সূত্র জানিয়েছে, উপযুক্ত রাজনৈতিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হলে তিনি দেশে ফিরবেন। এ নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হলে এবং মামলা-সংক্রান্ত জটিলতা নিরসন হলে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন।
দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তবে রাজনৈতিক নেতাকর্মী ও বিরোধী পক্ষের সমালোচনা সত্ত্বেও এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি।
বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, জনাব তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত হলেই তিনি দেশে ফিরবেন। সাম্প্রতিক কয়েকটি অনুষ্ঠানে তিনি নিজেই জানিয়েছেন— “খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে”।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নভেম্বর বা ডিসেম্বরের যেকোনো সময় দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বিএনপির এই তরুণ, বুদ্ধিদীপ্ত এবং বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারী হিসেবে পরিচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের।





